জাতীয়

ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

আজ অমর একুশে। বিনম্র শ্রদ্ধায় জাতি স্মরণ করছে বায়ান্নর ভাষা শহীদদের। রোববার রাত ১২ টা ১ মিনিটে একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এরপর শ্রদ্ধা জানান স্পিকার শিরীন শারমিন চৌধুরী, বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্টজনেরা।

পরে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে দলের পক্ষ থেকে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।

রাত দেড়টায় শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আসেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। দলের উৎসুক নেতা-কর্মীদের ভীড়ে এসময় সৃষ্টি হয় বিশৃঙ্খল পরিস্থিতি। শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

এরপর তিন বাহিনীর পক্ষ থেকে সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানরা ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। শ্রদ্ধা জানান বিদেশি কূটনৈতিকরা।

তারপর শ্রদ্ধা জানান ভাষা সৈনিক, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও সেক্টর কমান্ডাররা।

বাঙালির স্মৃতির মিনারে নামে জনতার ঢল। একেএকে চলে শ্রদ্ধা নিবেদন। শ্রদ্ধা জানান বিভিন্ন, সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠনসহ নানা শ্রেণি-পেশার মানুষ। যা এখনো চলছে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ