ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম ও প্রথম আলো সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে সব মামলা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে নিউইয়র্ক ভিত্তিক মানবাধিকার বিষয়ক সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)।
২০ ফেব্রুয়ারি সংগঠনটির নিজেস্ব ওয়েবসাইটে প্রকাশিত একটি প্রতিবেদনে এ আহ্বান জানানো হয়। একইসঙ্গে মানহানী ও রাষ্ট্রদ্রোহের আইন আর্ন্তজাতিক মানদণ্ড লঙ্ঘন— উল্লেখ করে তা বাতিল করা উচিত বলে মন্তব্য করেছে সংগঠনটি।
এছাড়া প্রতিবেদনে বলা হয়, দেশের সব মিডিয়াকে ভীতি প্রর্দশনের উদ্দেশ্যেই সম্পাদকদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। প্রেসের স্বাধীনতা রক্ষা না করা হলে বাংলাদেশ একটি কর্তৃত্বপরায়ণ রাষ্ট্রে পরিণত হওয়ার আশংকাও প্রকাশ করা হয়েছে এতে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: