শিক্ষার উদ্দেশ্য শুধুমাত্র গতানুগতিক শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে সার্টিফিকেট প্রদান করা নয় বরং শিক্ষার্থীদের মাঝে বুদ্ধিবৃত্তিক মুক্তচিন্তা ও প্রগতিশীল দৃষ্টিভঙ্গির বিকাশ ঘটিয়ে দেশকে মানবসম্পদ উপহার দেয়া— বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ।
সোমবার দুপুরে জামালপুরের সরকারি আশেক মাহমুদ কলেজের ৭০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে রাষ্ট্রপতি বলেন, মুক্তিযুদ্ধের চেতনাকে ধারন করে দেশকে সন্ত্রাস ও জঙ্গিবাদ মুক্ত করতে হবে।
এ সময় অনুষ্ঠানে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: