প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতীয় বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল অরূপ রাহা। মঙ্গলবার সকালে রাজধানীতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাত অনুষ্ঠিত হয়।
এসময় তারা কুশল বিনিময়ের পাশাপাশি পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন। এছাড়া দুদেশের সশস্ত্র বাহিনীর মধ্যে বিদ্যমান সম্পর্ক আরো জোরদারে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন তারা।
এসময় একাত্তরে স্বাধীনতা যুদ্ধে আকাশপথে শত্রুদের আক্রমণে ভারতের সহযোগীতার কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন প্রধানমন্ত্রী।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: