জাতীয়

আশা ইউনির্ভাসিটির শিক্ষার্থীদের সড়ক অবরোধ প্রত্যাহার

শিক্ষার্থীদের সড়ক অবরোধ
শিক্ষার্থীদের সড়ক অবরোধ

রাজধানীর বনানীতে পুলিশের গাড়ি চাপায় আশা ইউনিভার্সিটির একজন শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় ইউনিভার্সিটির সামনের থেকে সড়ক অবরোধ তুলে নিয়েছে শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে এ অবরোধ তুলে নেয়া হয়।

আদাবর থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম বলেন, ওই বিশ্ববিদ্যালয়ের ভিসি গিয়ে শিক্ষার্থীদের বুঝিয়ে শান্ত করলে তারা সড়ক অবরোধ তুলে নেয়।

এর আগে কাকলীতে রিকুইজেশন করা পুলিশের একটি বাস উল্টো পথে যাওয়ার সময় একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা আশা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রিয়াজ উদ্দিন মারা যান। ওই মোটরসাইকেলে থাকা রাজিন নামে অপর এক ব্যক্তিকে আহত হন।

এ ঘটনার প্রতিবাদে আশা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আজ বেলা সাড়ে ১২টার দিকে সোহরাওয়ার্দী হাসপাতাল ও শিশু মেলার মাঝামাঝি জায়গায় সড়কে অবস্থান নেয়। পরে বেলা পৌনে ২টার দিকে তারা রাস্তা থেকে সরে যান।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন মীর বলেন, শিক্ষার্থীরা অবরোধের কারণে আসাদ গেইট থেকে গাবতলীর দিকের রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ