বাংলাদেশের অমর একুশের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি লাভের পর এবারই প্রথম যুক্তরাষ্ট্রের ডাক বিভাগ একটি স্মারক সিলমোহর চালু করছে।
সোমবার থেকে জ্যাকসন হাইটস এর পোষ্ট অফিস থেকে এ সিল মোহরের ব্যবহার শুরু হচ্ছে। আগামী এক মাস তা চলবে। সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে সিল মোহরটি উম্মোচন করা হয়।
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী, সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর, প্রবাসকল্যাণ মন্ত্রী নুরুর ইসলাম বিএসসি ডাচ বাংলা ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানসহ ১০ ভিআইপির নামে এ সিল মোহরে চিঠি পোষ্ট করার মাধ্যমে স্মারক সিল মোহরটির শুভ সূচনা হচ্ছে।
আমেরিকার ডাক বিভাগ (USPS) এ উপলক্ষ্যে ‘Years of Ekushey February’ DBBL International Mother Language Day একুশে ফেব্রুয়ারি ২০১৬ শীর্ষক একটি বিশেষ সিলমোহর ব্যবহারের এই অসামান্য অর্জন সম্ভব হয়েছে মুক্তধারা ফাউন্ডেশন এর পক্ষে বিশ্বজিত সাহার অক্লান্ত প্রচেষ্টায়।
তার আবেদনের পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের ডাকবিভাগ এ বিশেষ সিলমোহর (Pictorial Cancellation) ব্যবহারের সিদ্ধান্ত গ্রহণ করেছে।