জাতীয়

১/১১-এর ঘটনা তদন্তে কমিশন গঠনের দাবি, নাসিমের

নাসিম
নাসিম

১/১১-এর ঘটনা তদন্তে কমিশন গঠনের দাবি জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, ওই সময় যা ঘটেছে তার কমিশনের মাধ্যমে খুঁজে বের না করলে এ ধরনের ঘটনার আবারো পুনরাবৃত্তি হতে পারে।

মঙ্গলবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সাউথ এশিয়ান নিউরোসার্জিকাল কংগ্রেস ও অষ্টম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।

নাসিম বলেন, ১/১১র সময় শেখ হাসিনা ও খালেদা জিয়াকে চক্রান্ত করে রাজনীতি থেকে সরানোর চক্রান্ত করা হয়েছিল— কিছু অশুভ শক্তি ক্ষমতা দখল করতে চেয়েছিল তবে শেখ হাসিনা দক্ষতার সঙ্গে যোগ্যতার সঙ্গে গণতন্ত্র ফিরিয়ে এনেছেন বাংলাদেশে।

মন্ত্রী বলেন, অতীত কে ভুলে যাওয়া সম্ভব নয়— অতীত থেকে যদি আমরা শিক্ষা গ্রহণ না করি তাহলে আমরা এগিয়ে যেতে পারব না। আজকে অতীতের অন্ধকার থেকে বেরিয়ে আসতে হলে ওয়ান ইলেভেনের যা যা ঘটেছে যে যা করেছে তা বের করার জন্য কমিশন হওয়া উচিত। তাহলে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হবে না।

এ সময় ডেইলি স্টার পত্রিকার সম্পাদক মাহফুজ আনামকে পদত্যাগ করার কথা জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, একজন মাহফুজ আনাম বললেন ভুল করেছেন এ ভুলের জন্য ভুল স্বীকার করলে হবে না, তার পদত্যাগ করা উচিত ছিল।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ