দেশের ক্রমবর্ধমান উন্নয়ন ও অগ্রগতির ধারাকে আরো এগিয়ে নেয়ার জন্য কৃষিখাতের উন্নয়নকে ত্বরান্নিত করতে কৃষক, কৃষিবিদ, কৃষিবিজ্ঞানীসহ সংশ্লিষ্ট সকলকে সমন্বিত প্রয়াস চালানোর আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ।
মঙ্গলবার ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ৭ম সমাবর্তন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন।
কৃষিবিদদের উদ্দেশ্যে রাষ্ট্রপতি বলেন, দেশকে খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে একযোগে কাজ করতে হবে।
তিনি আরো বলেন, সমাবর্তন একটি গৌরব ও স্মৃতিময় অনুষ্ঠান। এখানে প্রাতিষ্ঠানিক সাধনা ও সিদ্ধির সঙ্গে জাতির আশা-আকাঙ্খার মেলবন্ধনে স্থাপিত হয়।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: