রাজধানীর নিউমার্কেট কাঁচাবাজার সংলগ্ন ভাঙারির দোকানে আগুন লেগে মো. আমজাদ (৩০) নামে একজনের মৃত্যু হয়েছে। দগ্ধ হয়েছেন আরো ৩ জন।
দগ্ধ ৩ জন হলেন: মেহেদী (১৮), সোহাগ (১৯) ও ইয়াসিন (২২)। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছে।
মঙ্গলবার দিবাগত রাত পৌনে ২টার দিকে আগুন লাগে বলে পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়। পরে ফায়ার সার্ভিস আগুন নেভায়।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা আতাউর রহমান বলেন, আগুন লাগার খবর পেয়ে তাদের দুটি ইউনিট ঘটনাস্থল যায়। পরে আগুন নেভানো হয়। এ সময় দোকান থেকে দগ্ধ কয়েকজনকে বের করে আনা হয়। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়। দগ্ধ ব্যক্তিরা দোকানের ভেতরে ঘুমাচ্ছিলেন।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: