যমুনা ছাড়া সব সার কারখানা আগামী মাস থেকে পর্যায়ক্রমে সাময়িকভাবে বন্ধ করে দেয়া হবে— বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর জ্বালানি বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই ইলাহী চৌধুরৗ।
বুধবার বিদ্যুৎ ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
বিদ্যুৎ উৎপাদন স্বাভাবিক রাখতে এবং সেচে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে এ ব্যবস্থা নেয়া হচ্ছে— উল্লেখ করে তৌফিক ই ইলাহী চৌধুরৗ বলেন, সার কারখানাগুলোতে সাময়িকভাবে গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে। ফলে সেগুলোর উৎপাদন বন্ধ থাকবে।
এ গ্যাস বিদ্যুৎ উৎপাদনের কাজে লাগানো হবে—যেন বিদ্যুৎ উৎপাদন স্বাভাবিক রাখা এবং সেচে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা যায় বলেও জানান প্রধানমন্ত্রীর এ জ্বালানি বিষয়ক উপদেষ্টা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: