জাতীয়

প্রত্নতাত্ত্বিক গবেষণার পুরোধা যাকারিয়া মারা গেছেন

আবুল কালাম মোহাম্মদ যাকারিয়া
আবুল কালাম মোহাম্মদ যাকারিয়া

দেশের প্রত্নতাত্ত্বিক গবেষণার অন্যতম পুরোধা আবুল কালাম মোহাম্মদ যাকারিয়া মারা গেছেন।

বুধবার বেলা ১১টা ৫৫ মিনিটে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৯৭ বছর।

আবুল কালাম মোহাম্মদ যাকারিয়া রাজধানীর শমরিতা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক এ বি এম হারুন জানান, দুপুর ১২টার কিছু আগে প্রত্নতাত্ত্বিক আবুল কালাম মোহাম্মদ যাকারিয়া মারা গেছেন।

মোহাম্মদ যাকারিয়ার ছোট ছেলে মারুফ শমসের যাকারিয়া মঙ্গলবার রাত বলেন, তার বাবার হৃৎপিণ্ড ও ফুসফুস ঠিকমতো কাজ করছিল না। ভেন্টিলেশন (কৃত্রিমভাবে শ্বাস প্রদান) দেয়া হয়েছিল।

আবুল কালাম মোহাম্মদ যাকারিয়া শমরিতা হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন।

আবুল কালাম মোহাম্মদ যাকারিয়া একাধারে প্রত্নতাত্ত্বিক, পুঁথিসাহিত্য বিশারদ ও অনুবাদক। একুশে পদকপ্রাপ্ত এই প্রত্নতাত্ত্বিক গত ২৬ নভেম্বর থেকে শমরিতা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

প্রত্নতাত্ত্বিক যাকারিয়ার শারীরিক অবস্থার অবনতি

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ