পুলিশ বাহিনীতে নতুন নিয়োগের ক্ষেত্রে সংশ্লিষ্টদের সতর্ক হওয়ার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জামাত-শিবির ও সন্ত্রাসী কর্মকাণ্ড জড়িতরা পুলিশ বাহিনীতে যেনো ঢুকতে না পারে সে ব্যাপারে পুলিশ কর্মকর্তাদের সচেতন থাকতে হবে বলে জানিয়েছেন তিনি।
বুধবার বিকেলে দশম জাতীয় সংসদের শীতকালীন অধিবেশনের ২৩তম কার্যদিবসে প্রশ্নোত্তর পর্বে তিনি এ কথা বলেন।
বাংলাদেশে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ও বিচ্ছিন্নবাদীদের কোনো প্রকার প্রশ্রয় দেয়া হবে না—উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, পুলিশ বাহিনীতে ৫০ হাজার পদ সৃষ্টি ও তাদের আবাসন সমস্যা সমাধানে কাজ করছে সরকার।
আন্দোলনের নামে পেট্রোল বোমায় পুলিশ হত্যার জন্য বিএনপি-জামাত জোটের সমালোচনা করে শেখ হাসিনা পুলিশ বাহিনীতে জামাত-শিবিরের কেউ চাকুরিরত থাকতে তাদের বিষয়ে গোয়েন্দা বাহিনীকে তথ্য দিতে জনগণের প্রতি আহবান জানান তিনি।
অপর এক সম্পূরক প্রশ্নের জবাবে, ৮টি দেশে নতুন কূটনৈতিক মিশন খুলতে সরকারি প্রক্রিয়ার কথা জানিয়েছে শেখ হাসিনা বহি:বিশ্বের সম্পর্ক উন্নয়নের পাশাশাশি দেশে আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে সরকারের অবস্থানের কথাও জানান।
প্রধানমন্ত্রীর পুত্র সজীব ওয়াজেদ জয় রাজনীতিতে আসার বিষয়ে আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে তিনি নিজেই নিজের ভবিষ্যতের বিষয়ে সিদ্ধান্ত নেবেন।