জাতীয়

অসাধু পুলিশের জন্য ঢাকা হকারমুক্ত হচ্ছে না: খোকন

সাঈদ খোকন
সাঈদ খোকন

গুটিকয়েক অসাধু পুলিশ সদস্যদের কারণে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকা পুরোপুরি হকারমুক্ত করা সম্ভব হচ্ছেনা— মন্তব্য করে দক্ষিণের মেয়র সাঈদ খোকন এ বিষয়ে কার্যকর ব্যবস্থা নিতে ডিএমপি কমিশনারের প্রতি আহবান জানান।

বুধবার জাতীয় প্রেসক্লাবে ১৫ দিনব্যাপী মশক নিধন কর্মসূচির উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন।

ঢাকা দক্ষিণের কোনো এলাকায় মশক নিধন কর্মসূচি চালানো না হলে সরাসরি তাকে ফোন দিয়ে অভিযোগ জানাতে বলেন মেয়র।

এ সময় সাঈদ খোকন বলেন, ঢাকা দক্ষিণকে পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তুলতে আগামী ৬ মাসের মধ্যে ৫ হাজার ডাস্টবিন স্থাপন করা হবে। বলেও জানান তিনি। ফুটপাত থেকে হকার উচ্ছেদের বিষয়ে নিজের অসহায়ত্বের কথাও তুলে ধরেন তিনি।

মশক নিধনে ডিএসসিসির নেয়া ১৫ দিনব্যাপী কর্মসূচির সুফল শিগগিরই নগরবাসী পাবেন বলেও প্রত্যাশা খোকনের। মশক নিধনের দায়িত্বে থাকা কর্মচারীরা কোনো এলাকায় না গেলে সরাসরি তাকে ফোন দিয়ে অভিযোগ জানাতে নগরবাসীর প্রতি আহবানও জানান তিনি।

এছাড়া নগরীর বিভিন্ন সমস্যা সমাধানে সিটি কর্পোরেশনের নেয়া উদ্যোগের কথা তুলে ধরেন মেয়র।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ