পদ্মাসেতু প্রকল্পের ৩১% কাজ এরই মধ্যে শেষ হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
বুধবার সকালে এই প্রকল্প বাস্তবায়নে আরও দুটি পরামর্শক দাতা প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি স্বাক্ষর শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, জাপানভিত্তিক কাটাহিরা অ্যান্ড ইঞ্জিনিয়ার্স ইন্টারন্যাশনাল এবং যুক্তরাষ্ট্রের ফ্লিন্ট এন্ড নেইল লিমিটেড এ দুই প্রতিষ্ঠান মূল সেতু, নদী শাসন, জাজিরা অ্যাপ্রোচ সড়ক, মাওয়া অ্যাপ্রোচ সড়ক নির্মাণে পরামর্শ দেবে।
এছাড়াও, ঢাকা-আশুলিয়া অ্যালিভেটেড এক্সপ্রেসওয়ে এবং ইস্ট-ওয়েস্ট এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণে দুটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি স্বাক্ষর হয়েছে আজ বলেও জানান ওবায়দুর কাদের।
অস্ট্রেলিয়া ও ডেনমার্ক ভিত্তিক কোম্পানি দুটি এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণে প্রাক সম্ভাব্যতা যাচাইয়ের কাজ করবে—উলএখ করে এ প্রকল্প বাস্তবায়ন হলে রাজধানীর যানজট অনেক কমে আসবে বলে আশা প্রকাশ করেন মন্ত্রী।