যেসব এলাকায় উন্নয়নমূলক কাজ হচ্ছে তা দ্রুত এগিয়ে নিতে সংশ্লিষ্ট এলাকার জনগণের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার দুপুরে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের ১০টি স্থানে ৫১টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, আগামী ২০২১ সালের মধ্যে ২৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উপাদন করে বাংলাদেশের প্রতিটি ঘরে আলো পৌঁছে দেয়া হবে, এছাড়া ২০৪১ সালের মধ্যে দেশে কোনো দারিদ্র্য থাকবে না বলেও প্রত্যয় ব্যক্ত করেন।
মোট ৫১টি প্রকল্পের মধ্যে রয়েছে- গোপালগঞ্জের কোটালিপাড়ায় ৬ হাজার নতুন বিদ্যুৎ সংযোগ, গাজীপুরের কড্ডায় ১৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র, চট্টগ্রামের পটিয়ায় ১০৮ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র, আশুগঞ্জে ২২৫ মেগাওয়াট, কুমিল্লার জাঙ্গালিয়ায় ৫২.২ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র।
এছাড়াও সড়ক ও জনপথ অধিদপ্তরের অধীনে ১৬টি সেতু এবং টঙ্গি- ভৈরববাজার ৬৪ কিলোমিটার ডবল রেললাইন রয়েছে।
আজও উদ্বোধন করা হলো :-
* সিলেট - জকিগঞ্জ মহাসড়কে ১১ টি সেতু উদ্বোধন .....
* সিলেট - জকিগঞ্জ মহাসড়কে ৫ টি সেতু উদ্বোধন .....
* পটুয়াখালী - কুয়াকাটা সড়কে শহীদ শেখ কামাল এবং শেখ জামাল সেতু উদ্বোধন ....
* টঙ্গী - ভৈরব বাজার পর্যন্ত ৮৬ কি. মি. ডাবল রেল লাইন উদ্বোধন ....
( শীতলক্ষা নদীর উপর প্রয়োজনীয় রেল সেতু সহ )
* গাজীপুরের কড্ডায় ১৫০ মেগাওয়াট বিদ্যুত কেন্দ্র উদ্বোধন....
* চট্টগ্রামের পটিয়াতে ১০৮ মেগাওয়াট বিদ্যুত কেন্দ্র উদ্বোধন ....
* আশুগঞ্জ ২২৫ মেগাওয়াট সাইকেল বিদ্যুত কেন্দ্র ( এসটি ইউনিট ) উদ্বোধন...
* কুমিল্লার জাঙ্গালিয়াতে ৫২.২ মেগাওয়াট বিদ্যুত কেন্দ্র উদ্বোধন .....
* গোপালগঞ্জের কোটালিপাড়ায় নতুন ছয় হাজার নতুন বিদ্যুত সংযোগ উদ্বোধন......
* নারায়ণগঞ্জ শহরের পানি সরবরাহ ব্যবস্থার সম্প্রসারণ ও পুনর্বাসন প্রকল্পের আওতায় নির্মিত সোনাকান্দা পানি শোধনাগারের উদ্বোধন...
* জয়পুরহাট চিফ জুডিসিয়াল মেজিস্ট্রেট ভবন সহ ১২টি স্থাপনার উদ্বোধন....