জাতীয়

সাবেক সমাজকল্যাণমন্ত্রী এনামুল হক আর নেই

এনামুল হক
এনামুল হক

সাবেক সমাজকল্যাণ মন্ত্রী, হবিগঞ্জের প্রবীণ আওয়ামী লীগ নেতা এনামুল হক মোস্তফা শহীদ বৃহস্পতিবার মারা গেছেন। দীর্ঘদিন ধরে কিডনি ও ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে ভুগছিলেন।

মঙ্গলবার রাতে তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করার পর আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল।

জাতীয় সংসদে ছয়বার হবিগঞ্জের মানুষের প্রতিনিধিত্ব করা এই আওয়ামী লীগ নেতার বয়স হয়েছিল ৭৮ বছর।

বিকাল সাড়ে ৪টায় এনামুল হকের মরদেহ নিয়ে যাওয়া হবে জাতীয় সংসদের সাউথ প্লাজায়। সেখানে জানাজার পর মরদেহ বারডেম হাসপাতালের হিমঘরে রাখা হবে।

পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার হেলিকপ্টারে করে কফিন নেওয়া নেওয়া হবে হবিগঞ্জে। সকাল সাড়ে ১০টায় হবিগঞ্জ ঈদগাহ মাঠে, দুপুর ২টায় মাধবপুর উপজেলা সদরে, এর পর চুনারুঘাট ঈদগাহ মাঠে ও সব শেষে শায়েস্তাগঞ্জ ঈদগাহে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য ২০১৩ সালে একুশে পদক পান এনামুল হক মোস্তফা শহীদ।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ