জাতীয়

কোনো এজেন্সি হজযাত্রী নিয়ে প্রতারণার করলে কঠোর ব্যবস্থা: ধর্মমন্ত্রী

অধ্যক্ষ মতিউর রহমান
অধ্যক্ষ মতিউর রহমান

কোনো এজেন্সি যদি হজ যাত্রী (হাজীদের) নিয়ে প্রতারণা ও দুর্নীতি করার চেষ্টা করে তাহলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে জানিয়েছেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান।

বৃহস্পতিবার রাজধানীর উত্তরা আশকোনায় হজ ক্যাম্পের তৃতীয় তলায় ভিসা লজমেন্ট কেন্দ্রের হলরুমে অনুষ্ঠিত ‘পবিত্র হজে গমনেচ্ছুদের প্রাক্-নিবন্ধন বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণ শীর্ষক আলোচনায় এ কথা বলেন তিনি। সূত্র বাসস।

তিনি বলেন, কোনো হজ এজেন্সি যদি হজ যাত্রীদের সঙ্গে প্রতারনা করে, বা অতিরিক্ত টাকা নেয় তাহলে আপনারা আমাকে জানাবেন, আমরা তৎক্ষণিকভাবে ওই হজ এজেন্সির বিরুদ্বে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।

বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এই আলোচনা সভা ও সৌদি-ই হজ প্রাক্-নিবন্ধন প্রশিক্ষণের আয়োজন করে।

অধ্যক্ষ মতিউর রহমান বলেন, হজ নিয়ে এবার কোনো ধরণের অযুহাত চলবে না— হজ নিয়ে যারা প্রতারণা ও দুর্নীতি করার চিন্ত করছেন, তারা সাবধান হয়ে যান।

ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, অতীতে যে যেমন দুর্নীতি করেছেন, এবছর আপনার দুর্নীতির রাস্তা ধরবেন না যদি কারও বিরুদ্ধে কোনো সুনিদিষ্ট অভিযোগ পাওয়া যায় তাহলে তার বিরুদ্বে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

ধর্মমন্ত্রী বলেন, চলতি বছর থেকে সৌদি ই-হজ প্রক্রিয়াতে সঙ্গে আইটি প্রতিষ্ঠান ব্যাংক, পাসর্পোট, ন্যাশনাল আইডি কার্ড, পুলিশ ভেরিফিকেশনসহ নানা বিষয় সংযুক্ত থাকবে। প্রত্যেক হজ যাত্রী যেন সহজে ও নির্বিঘ্নে হজে যেতে পারে সেজন্য সরকার ও ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় সকল ধরনের পদক্ষেপ ইতি মধ্যে গ্রহণ করা হয়েছে।

প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্য করে তিনি বলেন, অধীর মনোযোগের সঙ্গে এই প্রশিক্ষণটি আপনারা গ্রহণ করবেন— পরে এই প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে হজ যাত্রীদের সঠিক তথ্য ও সহযোগিতা আপনারা প্রদান করবেন এটাই আপনাদের কাছে আমার প্রত্যাশা।

পরে হজ গমনেচ্ছুদের প্রাক-নিবন্ধন বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণ কার্যক্রম এর শুভ উদ্ধোধন ঘোষণা করেন ধর্মমন্ত্রী। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিজনেস অটোমেশন লিমিটেড এই ব্যবস্থাপনার প্রক্রিয়ার কাজ করছে।

ধর্ম মন্ত্রণালয় সুত্রে জানা গেছে, পবিত্র হজে গমনেচ্ছুদের সরকারি ব্যবস্থাপনায় প্রাক্-নিবন্ধন ফি ৩০ হাজার টাকা, বেসরকারি ব্যবস্থাপনায় প্রাক-নিবন্ধন ফি ৩০ হাজার ৭৫২ টাকা। প্রাক্-নিবন্ধন শুরুর তারিখ বাংলাদেশ ও সৌদি সরকারের মধ্যে চুক্তি সম্পাদনের পর ধর্ম বিষয়ক মন্ত্রণাল থেকে পরবর্তীদের বিস্তারিত জানানো হবে।

ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. শহীদুজ্জামানের সভাপতিত্বে প্রশিক্ষণ সেমিনারে ধর্ম মন্ত্রণালয়ে সচিব মো. আব্দুল জলিল, হজ অফিসের পরিচালক ড. আবু সালেহ মোস্তফা কামাল, বিজনেস অটোমেশনের প্রধান নির্বাহী (সিইও) জাহিদুল হাসান মিতুল, হজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)’র সভাপতি ইব্রাহিম বাহার প্রমুখ বক্তব্য রাখেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ