পদ্মা সেতু নির্মাণের পরপরই পটুয়াখালীর পায়রা বন্দর এলাকার ১ হাজার একর জমিতে জাহাজ কারখানা নির্মাণের উদ্যোগ নেয়া হবে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
শুক্রবার দুপুরে ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়ায় বরিশাল-ঢাকা রুটের ৩টি বিলাসবহুল নৌযানের নির্মাণকাজের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, বরিশালে জাহাজ শিল্প সম্ভাবনার দ্বার খুলেছে। এ খাতে বর্তমানে বিদেশিরাও বাংলাদেশে বিনিয়োগ করতে রাজি হচ্ছে। নতুন নৌযানগুলো দিয়ে ৫ থেকে ৬ ঘণ্টার মধ্যেই বরিশাল থেকে ঢাকা পৌঁছানো যাবে।
ঈদের আগেই দুটি জাহাজ বরিশাল-ঢাকা রুটে যাত্রী বহন করতে পারবে বলেও এ সময় জানান আমির হোসেন আমু।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: