পরীক্ষার প্রকাশিত ফলাফল পুনর্মূল্যায়ন, ৬৭২টি শুন্য পদ ও নন-ক্যাডার পদে চাকরির দাবিতে শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করেছে ৩৪তম বিসিএস পদবঞ্চিতরা।
এ সময় পুলিশ তাদের বাধা দেয় ও ৩৪তম বিসিএস পাস ক্যাডার বঞ্চিত ফোরামের সমন্বয়কসহ কয়েকজনকে আটক করে।
বিভিন্ন দাবি নিয়ে সকালে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নিয়ে ফোরামের ব্যানারে মানববন্ধন শুরু করেন ৩৪ তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণরা। এরপর তারা শাহবাগ মোড়ে অবস্থান নেন।
এ সময় ধানমন্ডি, নিউমাকের্টগামী সড়কে কিছুক্ষনের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়। ডিএমপির অনুমতি না নিয়ে কর্মসূচি পালন করায় এক পর্যায়ে শাহবাগ থানা পুলিশ আন্দোলনকারীদের রাস্তা থেকে সরিয়ে দেয়।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: