জাতীয়

মাহফুজ আনামের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা গ্রহণে পুলিশের চিঠি

মাহফুজ আনাম
মাহফুজ আনাম

‘দ্য ডেইলি স্টার’ সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে দায়ের হওয়া রাষ্ট্রদ্রোহ মামলা গ্রহণের অনুমতি চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে চট্টগ্রাম মহানগর পুলিশ।

শনিবার এ সংক্রান্ত আবেদন স্বরাষ্ট্র সচিবের কাছে পাঠিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা কোতয়ালি থানার পরিদর্শক নূর হোসেন।

রাষ্ট্রদ্রোহের সুনির্দিষ্ট ধারায় মামলাটি দায়েরের পর আদালত আইন অনুযায়ী ব্যবস্থা নেয়ার জন্য কোতয়ালি থানাকে নির্দেশ দিয়েছিলেন।

কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, রাষ্ট্রদ্রোহের অভিযোগ এজাহার হিসেবে গ্রহণের আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি নিতে হয়। আর এ অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। মন্ত্রণালয় অনুমোদন দিলে মামলা এজাহার হিসেবে গ্রহণ করা হবে।

গত ১৭ ফেব্রুয়ারি সীতাকুণ্ড উপজেলা চেয়ারম্যান ও উত্তর জেলা যুবলীগের সভাপতি এস এম আল মামুন মামলাটি দায়ের করেন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ