জাতীয়

সংস্কৃতি চর্চা বাড়ানোর ওপর গুরুত্ব দিলেন প্রধানমন্ত্রী

শেখ হাসিনা
শেখ হাসিনা

আধুনিক সমাজ গঠনে সংস্কৃতি চর্চা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার বিকেলে রাজধানীর বেইলী রোডে বাংলাদেশ মহিলা সমিতির নতুন ভবনের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, মানুষের মাঝে সংস্কৃতির চেতনা ফিরে এসেছে। এ চেতনাকে ধারন করেই সমাজের উন্নয়ন করতে হবে।

একইসঙ্গে দেশের উন্নয়নে পুরুষের পাশাপাশি নারীদেরও সমান অংশীদারিত্বের সুযোগ করে দেওয়ার তাগিদ দেন প্রধানমন্ত্রী।

মহিলা সমিতিকে ঘিরে নানা স্মৃতিচারণ করে তিনি বলেন, নতুন ও আধুনিক এই ভবন মহিলা সমিতির কাজকে আরও তরান্বিত করবে। সাংস্কৃতি চর্চ্চায়ও গুরুত্বপূর্ন ভূমিকা রাখবে।

এছাড়াও সমাজে সংস্কৃতির গুরুত্ব তুলে ধরে শেখ হাসিনা বলেন, সমাজের ইতিবাচক পরিবর্তনে এবং আধুনিকায়নে সংস্কৃতির বিকাশ ঘটাতে হবে।

স্বাধীনতার পর থেকে বঙ্গবন্ধু নারীদের উন্নয়নে অনেক পদক্ষেপ নিয়েছেন উল্লেখ করেন প্রধানমন্ত্রী আরো বলেন, সে ধারাবাহিকতায় বর্তমান সরকারও নারীদের কল্যানে কাজ করে যাচ্ছে। দেশের সর্বোচ্চ ও গুরুত্বপূর্ণ স্থানে নারীরা দক্ষতার প্রমাণ রেখেছেন।

দেশকে এগিয়ে নিতে হলে নারী পুরুষের সমান সুযোগ দেওয়ার ওপর গুরুত্ব দেন তিনি।

এ সময় সাড়ে ৩৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত পাঁচ তলা ভবনটিতে ৪১২টি আসন রাখা হয়েছে। দুইটি পূর্নাঙ্গ মিলনায়তন, অত্যাধুনিক কনফারেন্সও রয়েছে।

এদিকে, অল পাকিস্তান উইমেন্স এসোসিয়েশন সংগঠনটি ১৯৭২ সালে সেচ্ছাসেবী ও সমাজকল্যাণমূলক কাজের লক্ষ্য নিয়ে বাংলাদেশ মহিলা সমিতি নামে যাত্রা শুরু করে।

পরবর্তীতে দেশের সুবিধা বঞ্চিত নারী ও শিশুদের কল্যাণের পাশাপাশি কারিগরি শিক্ষা, দরিদ্র নারীদের কর্মসংস্থান, আইনী সহায়তা দেওয়াসহ, সাংস্কৃতিক বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে মহিলা সমিতি।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ