ঢাকা দক্ষিণে অবস্থিত সংখ্যালঘু সম্প্রদায়ের সবগুলো ধর্মীয় প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে শিগগিরই সিসি ক্যামেরার আওতায় আনা হবে বলে জানিয়েছেন দক্ষিণের মেয়র সাঈদ খোকন।
রোববার পুরান ঢাকার শ্রী শ্রী মাধ্ব গৌড়ীয় মঠে ব্যাসপূজা উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও পরিচ্ছন্নতা অভিযানে তিনি এ কথা বলেন।
সংখ্যালঘুদের সম্পত্তি কেউ যেন জবরদখল করতে না পারে সে বিষয়ে সিটি করপোরেশন সার্বক্ষণিক নজর রাখবে বলে জানান তিনি।
দক্ষিণ সিটি করপোরেশন ঘোষিত পরিচ্ছন্ন ঢাকা কার্যক্রম সফল করতে সকল নগরবাসীকে সহযোগিতা করার আহবান জানান সাঈদ খোকন।
এসময় মঠ প্রাঙ্গণে চলমান পরিচ্ছন্নতা অভিযানও পরিচালনা করেন দক্ষিণের মেয়র।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: