বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল আইন-২০১৬ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এ আইনে কেউ ভুয়া ডিগ্রি নিলে তার ৩ বছরের কারাদণ্ড অথবা এক লাখ টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিতের বিধান রাখা হয়েছে।
সোমবার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ তথ্য বলেন।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, এ আইন অমান্য করলে সংশ্লিষ্ট ব্যক্তির নিবন্ধন বাতিল হবে। তবে তিনি ইচ্ছে করলে ৩০ দিনের মধ্যে আপিল করতে পারবেন। এ কাউন্সিলের সদস্য সংখ্যা হবে ২৪ জন। এর প্রধান হবেন সচিব।
বৈঠকে বেসামরিক বিমান চলাচল আইন, ২০১৬ খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
কোনো বিদেশি ইচ্ছে করে বাংলাদেশের আকাশসীমায় ঢুকলে সাত বছরের কারাদণ্ড ও দুই কোটি টাকা জরিমানার বিধান রাখা হয়েছে এ আইনে।
একই সভায় পাবলিক প্রকিউরমেন্ট (চতুর্থ সংশোধন) আইন, ২০১৬ এর খসড়ার অনুমোদন দেয়া হয়েছে।