জাতীয়

যুবকের মরদেহ মিললো ধানমন্ডি লেকে

ধানমন্ডি লেক
ধানমন্ডি লেক

ধানমন্ডি লেক থেকে মঙ্গলবার সুদীপ্ত দত্ত অর্জুন নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সুদীপ্ত রাজধানীর রাইফেলস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী। সে এ বছরের এইচএসসি পরীক্ষার্থী।

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলালউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকাল সাড়ে ৮টার দিকে ধানমন্ডি লেকে সুদীপ্তের মৃতদেহ দেখে পুলিশে খবর দেয় কয়েকজন ব্যক্তি। এরপর পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

এসি বলেন, ছেলেটির স্বাস্থ্যগত কিছু সমস্যা ছিল। তার মুখ থেকে দুর্গন্ধ বের হতো। এ নিয়ে অনেকে অনেক কথা বলতো। তা ছাড়া বাসা থেকে পড়াশোনার জন্য খুব চাপ দেয়া হতো। পরিবারের ওপর রাগ করে গত ২৮ ফেব্রুয়ারি সে বাসা থেকে বের হয়ে যায়। এরপর তার পরিবারের পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। সেখানে রাগ করে বাসা থেকে বের হওয়ার কথার উল্লেখ করা হয়েছে।

ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ