বস্ত্র ও পোশাক খাতে দক্ষ মানব সম্পদ গড়ে তুলতে দেশে চারটি টেক্সটাইল ইন্সটিটিউট করবে সরকার। মঙ্গলবার সকালে রাজধানীতে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি-একনেকের সভায় এ সংক্রান্ত একটি প্রকল্প অনুমোদন দেয়া হয়।
প্রকল্পটিতে ব্যয় প্রাক্কলন করা হয়েছে প্রায় ২৭৬ কোটি টাকা। এ টাকা দিয়ে দেশের চারটি বিভাগীয় শহর রাজশাহী, রংপুর, খুলনা ও চট্টগ্রামে চারটি টেক্সটাইল ইন্সটিটিউট নির্মাণ করা হবে।
এর ফলে বস্ত্র খাতে মধ্যমসারির মানব সম্পদের চাহিদা দেশিয় উৎস থেকেই মেটানো সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। এর পাশাপাশি সভায় দেশের বিভিন্ন স্থানে গ্রামীণ রাস্তায় কালভার্ট নির্মাণসহ সর্বমোট ১২টি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। ১২টি প্রকল্পের মোট ব্যয় প্রাক্কলন করা হয়েছে ৬ হাজার ৬৫০ কোটি ৭৫ লাখ টাকা।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: