জাতীয়

গ্রেপ্তার এড়াতে এরশাদই সমঝোতা করেছিলেন: আনিসুল ইসলাম

আনিসুল ইসলাম
আনিসুল ইসলাম

এক-এগারোর পেছনে তার ভূমিকা নিয়ে দলের চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ যে অভিযোগ তুলেছেন—তা নাকচ করে দিলেন পানিসম্পদ মন্ত্রী ও জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্য আনিসুল ইসলাম মাহমুদ।

‘এক-এগারোর কুশীলব হিসেবে আনিসুল ইসলাম মাহমুদের বিচার হওয়া উচিত’ এরশাদের এমন মন্তব্যের প্রতিবাদে তিনি এ কথা বলেন।

এরশাদ নিজেই গ্রেপ্তার এড়াতে এক-এগারোর কুশীলবদের সঙ্গে সমঝোতা করে ছিলেন বলে পাল্টা অভিযোগ তুলে তিনি বলেন, এক-এগারোর সময় চেয়ারম্যানের নির্দেশে তিনি কো-চেয়ারম্যান হওয়ার কারণেই এরশাদ জেলে যাওয়া থেকে বেঁচে যান।

আনিসুল ইসলাম মাহমুদ বলেন, মন্ত্রিসভায় যোগদান নিয়ে দলে মতবিভেদ সৃষ্টির দায়ে এরশাদ তার সমালোচনা করলে মেনে নিতেন তিনি। তবে এক-এগারোর কুশীলব হিসেবে দায়ী করলে তা মেনে নেবেন না।

তিনি আরো দাবি করেন, শেখ হাসিনা ও খালেদা জিয়ার সঙ্গে এরশাদকে যুক্ত করে ‘মাইনাস থ্রি’ ফর্মুলা তৈরি করা হয়েছিল। এরশাদই গ্রেপ্তার এড়াতে এক-এগারোর কুশীলবদের সঙ্গে সমঝোতা করেন, যার ফলে ‘মাইনাস থ্রি’ রূপ নেয় ‘মাইনাস টু’তে।

এ সময় দলের কো-চেয়ারম্যান জিএম কাদের প্রসঙ্গে আনিসুল বলেন, এক-এগারোর সময় কাদেরকে দলের কো-চেয়ারম্যান করতে চাইলেও তিনি রাজি হননি বরং তৎকালীন সরকারের বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিতেন।

তার নেতৃত্বে জাতীয় পার্টির নতুনরূপে আবির্ভূত হবে—এমন গুজবও নাকচ করে দিয়ে তিনি রো বলেন, বর্তমান টানাপোড়েনে দলের যাই পরিণতি হোক না কেন, তা দলের গঠনতন্ত্র অনুযায়ী হবে।

গত রোববার শেরপুর শিল্পকলা একাডেমিতে জেলা জাতীয় পার্টির সম্মেলনে যোগ দিয়ে নিজ দলের প্রেসিডিয়াম সদস্য আনিসুল ইসলাম মাহমুদকে ইঙ্গিত করে হুসেইন মুহম্মদ এরশাদ বলেন, এক-এগারোর কুশীলব হিসেবে তার বিচার হওয়া উচিত।

নিজ ভাই জিএম কাদেরকে দলের কো-চেয়ারম্যান করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, তার অনুপস্থিতিতে কাদের দলকে নেতৃত্ব দেবেন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ