শুধু শহর কেন্দ্রীকই নয়—তৃণমূল পর্যায়েও সমান উন্নয়ন করে গোটা বাংলাদেশকে উন্নত করতে চায় সরকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ১২৫টি উপজেলা আইসিটি ট্রেনিং অ্যান্ড রিসোর্স সেন্টার উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।
এ সময় তথ্য প্রযুক্তিতে নেয়ার সরকারের নানান উন্নয়ন কর্মকাণ্ডেরর কথা তুলে ধরেন শেখ হাসিনা বলেন, দক্ষ মানবসম্পদ ছাড়া উন্নয়ন সম্ভব নয় তাই এ উদ্দেশে শিক্ষাকে সর্বাধিক গুরুত্ব দিচ্ছে সরকার।
এছাড়াও ডিজিটাল প্রশিক্ষণ কেন্দ্রের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, উপজেলা পর্যায়ে তথ্য প্রযুক্তির সেবা ও প্রশিক্ষনের সুযোগ আরও বেশি তরান্বিত করা হবে।
ভিশন টুয়েন্টি-টুয়েন্টি ওয়ানের উদ্দেশ্য উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে উন্নয়নের দিকে এগুচ্ছে বাংলাদেশ।
মধ্যম আয়ের দেশে উন্নিত হওয়ার লক্ষ্যে গোটা বাংলাদেশকেই উন্নত করতে চান বলেও জানান তিনি।
সরকারের এ লক্ষ্য পূরণে পিছিয়ে থাকা বিভিন্ন বিদ্যালয়গুলোতে কম্পিউটার, ল্যাপটপের মতো ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের সহায়তা দিতে সমাজের বিত্তবান ও সচ্ছল ব্যক্তিদের প্রতি আহ্বানও জানান শেখ হাসিনা।