জাতীয়

শিক্ষার্থীদের নিয়ে শুরু হলো সিপিএ ‘রোড-শো’

সিপিএ ‘রোড-শো’
সিপিএ ‘রোড-শো’

জাতীয় সংসদের কার্যক্রম, গণতন্ত্র, আইনের শাসন, মৌলিক মানবাধিকার বিষয়ে যুবসমাজকে সচেতন করে তুলতে কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন শুরু করেছে সিপিএ "রোড-শো"।

তরুণ প্রজন্মের মধ্যে জাতীয় সংসদের কার্যক্রম ও গণতন্ত্র বিষয়ে সচেতনতা গড়ে তুলতে এ আয়োজন করার কথা জানান সিপিএ চেয়ারম্যান ড. শিরিন শারমিন চৌধুরী।

রাজধানীর বিভিন্ন বিদ্যালয়-মহাবিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে জাতীয় সংসদের উত্তর প্লাজা থেকে বুধবার দুপুরে শুরু হয় এ রোড-শো।

জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান, সিপিএ চেয়ারম্যান ড. শিরিন শারমিন চৌধুরী। এর আগে সংসদ প্লাজায় শিক্ষার্থীদের সঙ্গে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন-সিপিএ রাজধানীর বিভিন্ন বিদ্যালয়-মহাবিদ্যালয়ের দেড়শো শিক্ষার্থী নিয়ে আয়োজন করে সিপিএ "রোড-শো"।

আইনের শাসন, মৌলিক মানবাধিকার সম্পর্কে যুব সমাজকে সচেতন করবে এ উদ্যোগ-জানান সিপিএ চেয়ারম্যান ড. শিরিন শারমিন চৌধুরী।

পর্যায়ক্রমে দেশের বিভাগীয় শহরগুলোসহ সিপিএ অন্তর্ভুক্ত সদস্য দেশগুলোতে এই আয়োজন করা হবে বলে জানান তিনি।

আয়োজন করা হয় শিক্ষার্থী ও সিপিএ সদস্য এবং সংসদ সদস্যদের নিয়ে একটি উন্মুক্ত আলোচনার। এতে নানা বিষয় নিয়ে অভিজ্ঞতা তুলে ধরেন অংশ নেয়া শিক্ষার্থীরা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ