ডিজিটাল বংলাদেশের জন্য সিকা দেশগুলোর মধ্যে সহযোগিতা ও কূটনৈতিক সম্পর্ক জোরদার করার কথা বললেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী।
শুক্রবার সকালে রাজধানীর একটি হোটেলে ডিজিটাল সরকারের লক্ষ্যে কনফারেন্স ইন ইন্টার্যারকশন অ্যান্ড কনফিডেন্স বিল্ডিং ম্যাজার্স ইন এশিয়া-সিকা'র আয়োজিত কনফারেন্সে তিনি এ কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, স্বাস্থ্য, শিক্ষাসহ বিভিন্ন বিষয়ে নিজেদের মধ্যে আটক না রেখে তা পরস্পরের সঙ্গে বিনিময় করা উচিত।
বর্তমান সরকারের ডিজিটালকরণের বিভিন্ন দিক তুলে ধরে তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, আজকের বাংলাদেশ পুরোটাই ডিজিটাল।
এশিয়ার শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা জোরদারের লক্ষ্যে আন্তঃসরকার সংস্থা হিসেবে ১৯৯৯ সাল থেকে কাজ করছে সিকা। বাংলাদেশসহ এর সদস্য সংখ্যা ২৫।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: