হিন্দু নাগরিকদের অধিকার রক্ষার জন্য পূর্ণাঙ্গ হিন্দু বিবাহ আইনের দাবি জানিয়েছে হিন্দু বিবাহ আইন প্রণয়নে নাগরিক উদ্যোগ কমিটি।
শক্রবার সকালে রাজধানীর আসাদ অ্যাভিনিউএ আয়োজিত বিবাহত্তোর হিন্দু বিবাহ নিবন্ধন অনুষ্ঠানে তারা এ কথা বলেন।
হিন্দু জনগোষ্ঠির দাবির পরিপ্রেক্ষিতে ২০১২ সালে হিন্দু বিবাহ নিবন্ধন আইন এবং ২০১৩ সালে এ আইনের বিধিমালা প্রণয়ন করা হয়। তবে আইনটি ঐচ্ছিক হিসাবে থাকায় নারী ও শিশু ভরণপোষণ, সম্পত্তির অধিকার এমনকি বিয়েই স্বীকৃতিও পাচ্ছিল না।
অনেক সময় নারী সহিংসতার স্বীকার হলেও বিবাহ বিচ্ছেদের অধিকার না থাকায় বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। হিন্দু নারীদের অধিকার সুরক্ষায় বিয়ের নিবন্ধন বাধ্যতামূলক করার দাবি জানায় সংগঠনটি।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: