জাতীয়

মীর কাসেম আলীর মৃত্যুদণ্ড বহাল নাও থাকতে পারে: কামরুল

কামরুল ইসলাম
কামরুল ইসলাম

ন্যায় বিচারের স্বার্থে যুদ্ধাপরাধী মীর কাসেম আলীর বিচার কার্যক্রমে প্রধান বিচারপতিকে (সুরেন্দ্র কুমার সিনহা) বাদ দিয়ে আপিল বেঞ্চ পুনগর্ঠনের দাবি জানিয়েছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম।

শনিবার রাজধানীর ধানমন্ডিতে বিলিয়া মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা ও প্রসিকিউশনের বিপক্ষে কথা বলে প্রধান বিচারপতি রাষ্ট্রের বিপক্ষে কথা বলেছেন— উল্লেখ করে কামরুল বলেন, মানবতাবিরোধী অপরাধের মামলা নিয়ে প্রধান বিচারপতির দেয়া বক্তব্যে অনুমান করা যাচ্ছে মীর কাসেম আলীর মৃত্যুদণ্ড বহাল নাও থাকতে পারে।

তিনি আরো বলেন, এ মানবতাবিরোধীর আপিলের রায় আরেক যুদ্ধাপরাধী দেলাওয়ার হোসাইন সাঈদীর মতো হলে তা কোনো অবস্থাতেই মানা হবে না।

মানবতাবিরোধী অপরাধের মামলাগুলো পরিচালনার ক্ষেত্রে প্রসিকিউশনের কোনো গাফিলতি ছিল না জানিয়ে ট্রাইব্যুনালের প্রসিকিউটর তুরিন আফরোজ বলেন, প্রসিকিউশনের সমস্যা থাকলে বিচারিক আদালতই এ নিয়ে প্রশ্ন তুলতো।

এ সময় মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড প্রাপ্ত আলবদর কমান্ডার মীর কাসেম আলীর আপিলের রায় আরেক যুদ্ধাপরাধী দেলাওয়ার হোসাইন সাঈদীর মতো হলে তা কোনো অবস্থায়ই মানা হবে না বলেও সতর্ক করে দেন বিশিষ্টজনেরা।

আর প্রধান বিচারপতি হিসেবে এ ধরনের মন্তব্য করে এ পদে থাকা যায় কি-না বিষয়টি বিবেচনার জন্যও প্রধান বিচারপতির প্রতি আহ্বানও জানান বক্তারা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ