জাতীয়

সুষ্ঠু সমন্বয় না হলে উন্নয়ন কাজ দীর্ঘস্থায়ী হবে না

সাবের হোসেন চৌধুরী
সাবের হোসেন চৌধুরী

সুষ্ঠু সমন্বয় না হলে রাজধানীর কোনো উন্নয়ন কাজ দীর্ঘস্থায়ী হবে না— এ জন্য সিটি করপোরেশনের কর্তৃত্ব আরো বাড়ানো উচিত বলে জানিয়েছেন ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের চেয়ারম্যান সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী।

নির্বাচিত প্রতিনিধি হিসেবে জবাবদিহিতা নিশ্চিত করতে শনিবার রাজধানীর মুগদা এলাকায় জনতার মুখোমুখি হয়ে স্থানীয় সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী ও ঢাকা দক্ষিণ সিটি করোপোরেশনের মেয়র সাঈদ খোকন।

মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে সকলের সহাযোগিতা কামনা করে স্থানীয় সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী বলেন, দলীয় পরিচয়ে কেউ মাদক ব্যবসায় জড়িত থাকলে তাকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করতে হবে।

এ সময় স্থানীয় জনগণের বিভিন্ন সমস্যা ও অভিযোগ শোনার পাশাপাশি তৎক্ষণাৎ তা সমাধানেরও ব্যবস্থা নেন তিনি।

জনতার মুখোমুখি জনপ্রতিনিধি শীর্ষক অনুষ্ঠানে মেয়র সাঈদ খোকন বলেন, যে কোনো কাজের সাফল্য নির্ভর করে জনগণের সম্পৃক্ততার ওপর।

সিটি করপোরেশনের কাজে কোনো ধরনের দুর্নীতির প্রমাণ পেলে সঙ্গে সঙ্গে তাকে জানাতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, শিগগিরই জলাবদ্ধতা সমস্যা নিরসনে ব্যবস্থা নেয়া হবে।

আর বর্ষা মৌসুমের আগেই ঢাকা দক্ষিণের জলাবদ্ধতা পুরোপুরি নিরসনে ঢাকা ওয়াসার দায়িত্ব সিটি করপোরেশনের হাতে ন্যস্ত করার কথা বললেন মেয়র সাঈদ খোকন।

এদিকে, এলাকাবাসির সরাসরি অংশগ্রহণের সুযোগ থাকায়, এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ