আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের বিচারাধীন বিষয় নিয়ে প্রধান বিচারপতির দেয়া বক্তব্য প্রত্যাখ্যানের দাবি জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
রোববার সকালে জাতীয় শিল্পকলা একাডেমীতে আয়োজিত আলোচনায় তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘আমাদের মাননীয় প্রধান বিচারপতি আদালতে যে কথাগুলো উচ্চারণ করেছেন তা অনাকাঙ্খিত। একজন প্রধান বিচারপতি তার ওই আসন থেকে যে সমালোচনা গড়েছেন তা সম্পূর্ণভাবে অনবিব্রত। দয়া করে আপনি কথা প্রত্যাহার করুন।’
তিনি বলেন, যুদ্ধাপরাধী মীর কাশেম আলীর রায় নিয়ে তার দেয়া বক্তব্য বিচার বিভাগের প্রতি সাধারণ মানুষের মধ্যে অনাস্থা সৃষ্টি হচ্ছে। ট্রাইব্যুনালের দেয়া ফাঁসির রায় বহাল না থাকলে জনগণ আবারো রাজপথে নামবে বলেও জানান তিনি।
এতে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কার রয়েছে—উল্লেখ করে এসময় বিচার বিভাগের মর্যাদা অক্ষুন্ন রাখতে বিচারকদের প্রতি আহ্বানও জানান মোজাম্মেল হক।