জাতীয়

অগ্নিঝড়া ৭ মার্চ আজ

ঐতিহাসিক ৭ মার্চ
ঐতিহাসিক ৭ মার্চ

ঐতিহাসিক সাতই মার্চ আজ (সোমবার)। একাত্তরের এই দিনে বঙ্গবন্ধুর ভাষণ ছিল বাঙালির আকাঙ্খিত স্বাধীনতার দিক নির্দেশনা। সেদিনের রেসকোর্স ময়দানে ছুটে আসা লাখো জনতা নেতার কণ্ঠে স্বাধীনতার কথাটিই শুনতে চেয়েছিল।

পাকিস্তানি হায়েনাদের রক্তচক্ষু, উদ্যত রাইফেলের নল আর মাথার ওপর জলপাই কপ্টারকে উপেক্ষা করে সেদিন শেখ মুজিব অভাবনীয় এক সংযত অবস্থান রেখেও হয়েছিলেন উন্নত শির, দ্বরাজ স্বরে কণ্ঠকে করেছিলেন দৃঢ়, আর অন্তিমে সেই উদাত্ত উচ্চারণ, ‘এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম।’

পতাকা উড়িয়ে দিয়ে, স্বাধীনতার ইশতেহার ছড়িয়ে দিয়ে, রণকৌশলের মহড়ায় নেমে পড়ে, বাঙালির যেন আর তর সইছিলো না যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার। শুধু বঙ্গবন্ধুর নির্দেশের অপেক্ষা... বঙ্গবন্ধু জানতেন, সবার চাওয়া স্বাধীনতা। বিচক্ষণ মুজিব সুকৌশলে ডাক দিলেন স্বাধীনতার।

বঙ্গবন্ধুর ডাকে সেদিন রেসকোর্স ময়দান অভিমুখে জনতার ঢল। পাকিস্তানীদের ২৪ বছরের বঞ্চনা, শোষণ আর নিপীড়নের শেষ কিনারায় দাঁড়িয়ে প্রতিটি বাঙালির চোখে তখন স্বাধীনতার স্বপ্ন। মুক্তিকামী বাঙালি আর মঞ্চের মুজিব তখন একাকার।

৭ মার্চের রেসকোর্সে বঙ্গবন্ধুর ঘোষণায় বাঙালি পেয়ে যায় মুক্তিযুদ্ধের সবুজ সংকেত। মুজিব দিয়ে দেন নির্দেশনা।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ