জাতীয়

গৃহকর্মী হত্যার অভিযোগে মিরপুরে সড়ক অবরোধ

মিরপুর
মিরপুর

গৃহকর্মীকে ছাদ থেকে ফেলে হত্যার অভিযোগে রাজধানীর কাজীপাড়া বাসস্ট্যান্ড এলাকায় সোমবার এক ঘণ্টা সড়ক অবরোধ করে নিহতের স্বজনেরা। এতে যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ তাদের সরিয়ে দিলে যান চলাচল শুরু হয়।

বিক্ষুব্ধদের ভাষ্য মতে, রোববার মিরপুর-১৩ নম্বরে ন্যাম কোয়ার্টারে সরকারি কর্মকর্তাদের আবাসিক এলাকার একটি ভবনের নিচে জরিনা বেগম (২২) নামের এক গৃহকর্মীর মরদেহ উদ্ধার করা হয়।

জরিনা যে বাসায় কাজ করতেন সে বাসার সরকারি কর্মকর্তার ছেলে ধর্ষণের পর তাকে হত্যা করে ছাদ থেকে ফেলে দিয়েছে এবং এ ব্যাপারে মামলা করতে চাইলে পুলিশ মামলা নেয়নি বলে জানান গৃহকর্মীর স্বজনরা।

এর প্রতিবাদে জরিনার স্বজনেরা সকাল সোয়া ১০টা থেকে বেলা সোয়া ১১টা পর্যন্ত কাজীপাড়া বাসস্ট্যান্ড এলাকায় সড়ক অবরোধ করেন।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ