পরমুখাপেক্ষী হয়ে নয়— নারীকে আত্মমর্যাদাশীল হয়ে চলতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজিত জমকালো অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
কর্মের মধ্য দিয়ে নারীর মর্যাদা প্রতিষ্ঠিত করতে হবে—উল্লেক করে প্রধানমন্ত্রী বলেন, সমাজের প্রত্যেকটা ক্ষেত্রে নারীর সুযোগ তৈরি করে দিচ্ছে সরকার। ধর্মের নামে নারীকে পেছনে ফেলে দেয়ার সুযোগ নেই বলেও জানান তিনি।
শেখ হাসিনা আরো বলেন, দেশের উন্নতি করতে হলে সমাজের সকলের উন্নতি একসঙ্গে করতে হবে।
নারীর ক্ষমতায়নে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে তিনি বলেন, আত্মমর্যাদা নিয়ে চলতে হবে নরীদের।
অনেক উন্নত দেশের তুলনায় নারীর অগ্রযাত্রা ও ক্ষমতায়নে বাংলাদেশ অনেক এগিয়ে— মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, নারীদের অবহেলার সুযোগ নেই।