মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মীর কাসেম আলীর রায় আপিল বিভাগ বহাল থাকায় বুধবার দেশজুড়ে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জামাতে ইসলামী।
মঙ্গলবার সকালে রায় ঘোষণার পর জামাতের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমদ দলের ওয়েবসাইটে এক বিবৃতিতে এ হরতালের ডাক দেন।
এতে বলা হয়েছে, মীর কাসেম আলীকে হত্যার সরকারি ষড়যন্ত্রের প্রতিবাদে ও তার মুক্তির দাবিতে বুধবার ৯ মার্চ সারাদেশব্যাপী সকাল-সন্ধ্যা শান্তিপূর্ণ হরতাল কর্মসূচি ঘোষণা করেছে।
তবে অ্যাম্বুলেন্স, লাশবাহী গাড়ি, হাসপাতাল, ফায়ার সার্ভিস ও সংবাদপত্রের সাথে সংশ্লিষ্ট গাড়ি হরতালের আওতামুক্ত থাকবে বলে বিবৃতিতে বলা হয়েছে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: