রাজধানীর মিরপুরে গৃহকর্মী জুনিয়া হত্যার ঘটনায় হত্যাকারী যেই হোক না কেন প্রমান পাওয়া গেলে তাকে গ্রেপ্তার করা হবে—বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া।
মঙ্গলবার বিকেলে রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, মামলটি গ্রহণ করা হয়েছে ও তদন্ত চলছে। তবে এখনো হত্যা বা ধর্ষনের কোনো প্রমাণ পাওয়া না যাওয়ায় কাউকে গ্রেপ্তার করা হয়নি।
তিনি আরো বলেন, হত্যাকারী যেই হোক না কেন প্রমান পাওয়া গেলে তাকে গ্রেপ্তার করা হবে। তবে এখনো হত্যা বা ধর্ষনের প্রমান মেলেনি বলেই কাউকে গ্রেপ্তার করা হয়নি।
এদিকে, রাজধানীতে হরতালের নামে কেউ নাসকতা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি। বলেন, হরতালে নগরবাসীর নিরাপত্তা দিতে কাজ করে যাচ্ছে মহানগর পুলিশ।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: