জাতীয়

বিমান বন্দরের নিরাপত্তায় ৯০ কোটি টাকার প্রকল্প অনুমোদন

একনেক
একনেক

জোরদার করা হচ্ছে বিমান বন্দরের নিরাপত্তা ব্যবস্থা—এ লক্ষ্যে বিভিন্ন নিরপত্তা সরঞ্জামাদি কেনার জন্য প্রায় ৯০ কোটি টাকার একটি প্রকল্প হাতে নিয়েছে সরকার।

মঙ্গলবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ সংক্রান্ত প্রকল্পটি পাস করা হয়েছে।

পরে একনেক বৈঠক শেষে পরিকল্পনা মন্ত্রী আ হ ম মোস্তফা কামাল সাংবাদিকদের বলেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে চোরাচালান রোধের পাশাপাশি যাত্রী হয়রানিও কমবে। এটিসহ একনেকের ২৩তম সভায় ১৬টি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। যাতে ব্যয় ধরা হয়েছে প্রায় ১৭ হাজার কোটি টাকা।

সাংবাদিকদের মুল্যস্ফীতির হালনাগাদ তথ্য প্রসঙ্গে পরিকল্পনা মন্ত্রী বলেন, ফেব্রুয়ারি মাসে দেশে মুল্যস্ফীতি হয়েছে ৫.৬২%। যা গত ৪১ মাসের মধ্যে সর্বনিম্ন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ