জাতীয়

জামাতের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল চলছে

হরতাল
হরতাল

মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধে জামাত নেতা মীর কাসেম আলীর মৃত্যুদণ্ড বহাল থাকার প্রতিবাদে বুধবার জামাতের ডাকা দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল চলছে। বুধবার ভোর ৬টা থেকে হরতাল শুরু হয়।

দেশের কোথাও কোনো সহিংস ঘটনার খবরও পাওয়া যায়নি। রাস্তায় প্রায় সব ধরনের যান চলাচল করতে দেখা যায়। তবে তা সংখ্যায় তুলনামূলক কিছুটা কম।

এ সময় যাত্রী, শ্রমজীবী মানুষ, অফিসগামী কর্মব্যস্ত মানুষকে যার যার মতো গন্তব্যে ছুটতে দেখা যায়। তবে কোথাও কোনো হরতালের মিছিল চোখে পড়েনি।

এর আগে মীর কাসেম আলীর মৃত্যুদণ্ড আপিল বিভাগে বহাল থাকার প্রতিবাদে মঙ্গলবার দেশব্যাপী এ হরতাল ডাকে জামাতে ইসলামী। জামাতের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ এক বিবৃতিতে এ হরতালের ডাক দেয়।

বিবৃতিতে তিনি বলেন, মীর কাসেম আলীর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দায়ের করে তাকে দুনিয়া থেকে বিদায় করার ষড়যন্ত্র করা হচ্ছে। এর প্রতিবাদে ও তার মুক্তির দাবিতে ৯ মার্চ বুধবার দেশব্যাপী সকাল-সন্ধ্যা শান্তিপূর্ণ হরতাল কর্মসূচির ডাক দেয়।

তবে অ্যাম্বুলেন্স, লাশবাহী গাড়ি, হাসপাতাল, ফায়ার সার্ভিস ও সংবাদপত্রের সঙ্গে সংশ্লিষ্ট গাড়ি হরতালের আওতামুক্ত থাকবে বলে বিবৃতিতে বলা হয়েছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ