দেশে হাই-টেকপার্কগুলো প্রতিষ্ঠিত হলে কর্মসংস্থানের সুযোগ আরো বাড়বে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের বোর্ড অফ গভর্নেন্সের আয়োজিত প্রথম বৈঠকে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, হাই-টেক পার্কগুলো চালু হলে প্রায় ১০ লাখ লোকের কর্মসংস্থান হবে। পরিবেশ রক্ষা করেই হাই-টেক পার্কগুলো নির্মাণ করা হবে বলেও মন্তব্য করেন তিনি।
এতে কালিয়াকৈর হাই-টেক পার্ক নির্মাণ কাজের অগ্রগতি প্রধানমন্ত্রীকে অবহিত করেন বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের বোর্ড অফ গভর্নেন্স।
এ পার্কটি সরকারি-বেসরকারি অংশীদারিত্বে নির্মিত হচ্ছে। দেশের হাই-টেক পার্কগুলো চালু হলে বছরে পাঁচ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি সম্ভব হবে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: