জামাতের রাজনীতি নিষিদ্ধ করলে দলটি হরতালের মতো ধ্বংসাত্নক কর্মসূচি দিতে সাহস পেতো না বলে জানিয়েছে গণজাগরণ মঞ্চের উদ্যোক্তারা।
বুধবার দুপুরে শহবাগের প্রজন্ম চত্বরে জামাতের ডাকা হরতালবিরোধী বিক্ষোভ সমাবেশে এ কথা বলেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার।
ইমরান অভিযোগ করেন, জামাত হরতাল ডেকে সবোর্চ্চ আদালতের রায়ের প্রতি ধৃষ্টতা দেখিয়েছে। এজন্য শিগগিরই দলটিকে নিষিদ্ধ করা উচিত।
সমাবেশ শেষে জাতীয় জাদুঘরের সামনে থেকে একটি মিছিল বের করা হয়।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: