দুর্নীতি দমন কমিশন- দুদকের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক সচিব ইকবাল মাহমুদ। বৃহস্পতিবার দুপুরে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এছাড়াও অবসরপ্রাপ্ত জেলা জজ আমিনুল ইসলামকে কমিশনার নিয়োগ দেয়া হয়েছে।
দুদকের বর্তমান চেয়ারম্যান মো. বদিউজ্জামান ও কমিশনার শাহাবুদ্দিন চুপ্পুর নির্ধারিত মেয়াদ আগামী ১৩ মার্চ শেষ হতে যাচ্ছে। নতুন নিয়োগ পাওয়া ইকবাল মাহমুদ প্রশাসন ক্যাডারের ৮১ ব্যাচের কর্মকর্তা ছিলেন।
এর আগে সাবেক এ সচিবকে বিটিআরসির চেয়ারম্যান পদে নিয়োগ দেয়া হয় হলেও ওই পদে তিনি যোগদান করেননি।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: