জাতীয়

সুন্দরবন অভিমুখে জনযাত্রা শুরু

জনযাত্রা
জনযাত্রা

সুন্দরবনের জীব বৈচিত্র রক্ষায় রামপাল ও ওরিয়ন বিদ্যুৎ প্রকল্প বাতিলের দাবিতে জনযাত্রা শুরু করেছে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্যসচিব আনু মোহাম্মদ।

বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে সুন্দরবনের উদ্দেশে এ যাত্রা করেন তারা।

কমিটির সদস্যসচিব বলেন, সুন্দরবন সংলগ্ন রামপাল ও ওরিয়ন বিদুৎ প্রকল্প বাস্তবায়ন হলে শুধু বন বা এর প্রাণীরাই ক্ষতির শিকার হবে না, ওই অঞ্চলের মানুষের জীবিকাও বন্ধ হয়ে যাবে। মানুষের স্বাস্থ্য ঝুঁকি দেখা দেবে।

এমন প্রকল্প দেশের কিংবা মানুষের কোনও কল্যাণ বয়ে আনতে পারে না—উল্লেখ করে আনু মোহাম্মদ অবিলম্বে প্রকল্প দুটি বন্ধ করতে সরকারের প্রতি দাবি জানান।

সরকার এ সিদ্ধান্ত থেকে সরে না এলে জনগণই ঐক্যবদ্ধ হয়ে এর বিরুদ্ধে প্রতিবাদ জানাবে বলে হুঁশিয়ার করেন তিনি।

ঢাকা থেকে শুরু করে বাগেরহাট খুলনা হয়ে ১৩ মার্চ সুন্দরবনে গিয়ে সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হবে বলেও জানান সদস্যসচিব।

তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির নেতৃত্বে সিপিবি, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, বাসদসহ বিভিন্ন সংগঠনের কর্মীরা দেশের ঐতিহ্য জীববৈচিত্র রক্ষায় সুন্দরবনের অভিমুখে যাত্রা শুরু করেন।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ