ভেজাল খাবার প্রস্তুতকারীরা যতই ক্ষমতাশালী হোক, তাদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হবে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন।
বৃহস্পতিবার সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে শিশুদের কিডনী রোগ প্রতিরোধে করণীয় শীর্ষক এক আলোচনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
খোকন বলেন, ঢাকাকে পরিস্কার-পরিচ্ছন্ন করতে আগামী দুই মাসের মধ্যে পাঁচ হাজার ডাস্টবিন দেয়া হবে।
খেলার মাঠগুলোকে অবৈধ দখলের হাত থেকে উদ্ধারে কাজ করা হচ্ছে—উল্লেখ করে দক্ষিণের মেয়র আরো বলেন, সেইসঙ্গে ওসমানী পার্ক ও পান্থকুঞ্জু পার্ককে আধুনিক পার্কে রূপান্তরিত করা হচ্ছে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: