ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি উড়োজাহাজ থেকে বৃহস্পতিবার রাতে প্রায় আড়াই কেজি স্বর্ণের বার উদ্ধার করেছে ঢাকা কাস্টম হাউসের প্রিভেনটিভ টিম।
টিমের সহকারী কমিশনার রেজাউল করিম ঘটনার সত্যাতা নিশ্চিত করেন।
তিনি বলেন, সিঙ্গাপুর থেকে আসা একটি উড়োজাহাজের যাত্রী-আসনের নিচে স্বর্ণের বার পাওয়া যায়। এর ওজন প্রায় আড়াই কেজি। দাম প্রায় সোয়া এক কোটি টাকা।
এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি কর্তৃপক্ষ।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: