জাতীয়

পরিচ্ছন্ন ঢাকা গড়তে সকলে এগিয়ে আসুন, আহ্বান দুই মেয়রের

আনিসুল হক
আনিসুল হক

ঢাকা শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে আবারো প্রত্যেক নাগরিককে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন দুই সিটি মেয়র আনিসুল হক ও সাঈদ খোকন।

শুক্রবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ সাউথের দুই যুগ পূর্তি উপলক্ষে সচেতনতামূলক বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশ নিয়ে তারা এ কথা বলেন।

আর এ কাজে শিক্ষক-শিক্ষার্থীরা এগিয়ে আসলে সাধারণ নাগরিকদের মধ্যেও এ বিষয়ে সচেতনতা বৃদ্ধি পাবে বলে জানান দুই মেয়র।

ঢাকা দক্ষিণের মেয়র সাইদ খোকন বলেন, জনবহুল এ নগরীকে দুইজন মেয়রের পক্ষে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা সম্ভব নয়— উল্লেখ করে প্রত্যেক নাগরিককে স্ব -স্ব জায়গা থেকে মেয়রের ভূমিকা পালনের আহ্বান জানান।

এ সময় জনগণকে সচেতন করতে শিক্ষক-শিক্ষার্থীদের ভূমিকার কথা তুলে ধরেন উত্তর সিটির মেয়র আনিসুল হক।

আনিসুল হক বলেন, প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি শিক্ষার্থী দিনের মধ্যে এক মিনিটের জন্য চিন্তা করুক যে, আমার সামনের জায়গাটুকু পরিষ্কার করি। এক মিনিটের চিন্তা, এক বছরের চিন্তা, এক হাজার বছরের চিন্তার মতো শক্তিশালী হয়ে উঠবে।

প্রতীকী এ পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়ে শিক্ষক- শিক্ষার্থীরা জনসচেতনতা বাড়াতে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে এ ধরনের উদ্যোগ আয়োজনের ওপর জোর দেন তারা।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ