জাতীয়

‘মিনিস্টার আই হ্যাভ এ কোয়েশ্চেন’

‘মিনিস্টার আই হ্যাভ এ কোয়েশ্চেন’
‘মিনিস্টার আই হ্যাভ এ কোয়েশ্চেন’

‘মিনিস্টার ওবায়দুল কাদের আই হ্যাভ এ কোয়েশ্চেন অ্যাবাউট ইওর ট্রান্সপোর্ট সিস্টেম’— রাজধানীতে ভ্রাম্যমাণ আদালত পরিদর্শনকালে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে এ প্রশ্ন করেছেন এক স্কুল শিক্ষার্থী।

নারীদের না তোলার অজুহাতে স্কুলে আসা-যাওয়ার পথে গণপরিবহন না পাওয়ায় মন্ত্রীর সামনে এভাবেই ক্ষোভ প্রকাশ করেছে দশম শ্রেণীর শিক্ষার্থী শামসুন্নাহার শতাব্দী। ঘটনাস্থলে দাঁড়িয়েই সংশ্লিষ্ট রুটে আগামীকাল—রোববার থেকেই বিআরটিসি বাস দেয়ার নির্দেশ দেন মন্ত্রী।

রাজধানীর র্যা ডিসন হোটেলের সামনে মিটার ছাড়া অটোরিকসা ও ফিটনেসবিহীন গাড়ি চিহ্নিত করতে অভিযান চালায় বিআরটিএর ভ্রাম্যমাণ আদালত। পরিদর্শনে যান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। অভিযান শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন।

স্কুল শেষে গাড়ি না পেয়ে পাশ দিয়েই হেঁটে যাচ্ছিলেন রাজধানীর শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট স্কুলের দশম শ্রেণীর শিক্ষার্থী শামসুন্নাহার শতাব্দী। হঠাৎই মন্ত্রীর সামনে এসে গণপরিবহনে নারীদের ভোগান্তি নিয়ে অভিযোগ আর ক্ষোভ জানায় এ শিক্ষার্থী।

জবাবে রোববার থেকেই ওই রুটে বিআরটিসির বাস চলাচলের নির্দেশ দিয়ে সংশ্লিষ্ট গণপরিবহনের বিরুদ্ধে ব্যবস্থা কথা জানান মন্ত্রী।

মন্ত্রীকে এভাবে প্রশ্ন করার বিষয়ে জানতে চাইলে শতাব্দী জানায়, চলার পথে প্রতিদিনই নারীদের নানা রকম দুর্ভোগের অভিজ্ঞতাই তাকে সাহস জুগিয়েছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ