বাংলাদেশিদের জন্য ভিসার নীতিতে কোনো পরিবর্তন হয়নি বলে জানিয়েছেন থাইল্যান্ডের রাষ্ট্রদূত পাসিত চুসুদাবাদি। এটি নিয়ে বাংলাদেশের উদ্বেগের কিছু নেই বলেও জানান তিনি।
রোববার সকালে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
থাইল্যান্ড রাষ্ট্রদূত বলেন, আবেদনকৃত যেসব ভিসায় জটিলতা আছে শুধু সেগুলোকেই ছাড়পত্র দেয়নি থাই দূতাবাস। বাংলাদেশের সঙ্গে থাইল্যান্ডের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অব্যাহত রয়েছে যা আগামীতেও তা অটুট থাকবে।
এসময় থাইল্যান্ড সপ্তাহ উপলক্ষে রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে ১৬ থেকে ১৯ মার্চ বাণিজ্য মেলার আয়োজনের কথাও জানান পাসিত চুসুদাবাদি।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: