শতাব্দীর দাবির মুখে অবশেষে রাজধানীর শেওড়াপাড়া থেকে মহাখালী পর্যন্ত চালু হলো মহিলা বাস সার্ভিস নামে সরকারের বিশেষ বাস সেবা।
রোববার সকাল ছয়টায় শতাব্দীসহ অন্যান্য স্কুলছাত্রীদের নিয়ে শেওড়াপাড়া বাসস্ট্যান্ড থেকে যাত্রা শুরু করে বিআরটিসি পরিবহনের বাসটি।
ক্যান্টনমেন্ট এমইএস বাসস্ট্যান্ড হয়ে প্রতিদিন মহাখালী পর্যন্ত চলবে এ বিশেষ বাস সেবা।
শনিবার সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে পেয়ে সড়কটিতে নারীদের জন্য বাসের প্রয়োজনীয়তা রয়েছে কি না এমন প্রশ্ন করে দশম শ্রেণী পড়ুয়া শামসুন্নাহার শতাব্দী। তার উত্তরে সেই মুহূর্তেই বিশেষ বাস সেবা চালুর জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন মন্ত্রী।
এদিকে, স্কুলে যাতায়াতের জন্য বাস পেয়ে খুশি শতাব্দী ও অন্যান্য ছাত্রীরা।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: